দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ দু’যুবক আটক

আপলোড তারিখঃ 2018-12-22 ইং
দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ দু’যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার শ্যামপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ দু’জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ফয়লা মাষ্টারপাড়ার স্বপন দাসের ছেলে সমির দাস (৩০) ও কুষ্টিয়া সদর উপজেলার আমলাপাড়ার বাসুদেব কর্মকারের ছেলে দ্বীপ কর্মকার (২৩)। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এদেরকে আটক করা হয়। জানা যায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর পাঁকা রাস্তার উপর হতে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ সমির দাস ও দ্বীপ কর্মকার নামের দু’যুবককে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)