আলমডাঙ্গার বেলগাছিতে পোল্টি ফার্মে শত্রুতামূলক বিষ প্রয়োগ

আপলোড তারিখঃ 2018-12-22 ইং
আলমডাঙ্গার বেলগাছিতে পোল্টি ফার্মে শত্রুতামূলক বিষ প্রয়োগ ছবির ক্যাপশন:
২ হাজার মুরগির মৃত্যু : সাড়ে তিন লাখ টাকার ক্ষতি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মিঠুর পোল্টি ফার্মে গোপনে বিষ দিয়ে ২ হাজার মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। জানা গেছে, বেলগাছি গ্রামের আজাদ হোসেনের কলেজপড়ুয়া ছেলে মিঠু পড়াশোনার পাশাপাশি ব্যবসা করে প্রতিষ্ঠা লাভ করতে ইচ্ছুক। সেই স্বপ্ন থেকেই কয়েক বছর পূর্বে সে নিজ বাড়ির পাশে পোল্টিফার্ম গড়ে তোলেন। কঠোর পরিশ্রমের ফলে বর্তমানে তার ফার্মে বর্তমানে ৪ হাজার ৩শ’ সোনালী মুরগি ছিল। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকেও মিঠু তার ফার্মে প্রবেশ করে মুরগির দেখভাল করে ঘরে ফেরেন। সকালে উঠে ফার্মে গিয়ে দেখেন ২ হাজার মুরগি মরে পড়ে আছে। প্রতিটি মুরগির ওজন ৮শ’ গ্রাম করে। সেই হিসেবে ৩ লাখ ২০ হাজার টাকার মুরগি মারা গেছে। মিঠুর ধারণা-প্রতিহিংসার বশবর্তী হয়ে কেউ তার ফার্মের মুরগির খাবারে অথবা খাবার পানিতে বিষ প্রয়োগ করেছে। তবে কে এমন জঘন্য অপকর্ম করেছে সে সম্পর্কে কিছু জানান নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)