চুয়াডাঙ্গায় নৌকার বিজয়ের লক্ষ্যে আলোচনা সভায় প্রফেসর ডা. মাহবুব মেহেদী

আপলোড তারিখঃ 2018-12-22 ইং
চুয়াডাঙ্গায় নৌকার বিজয়ের লক্ষ্যে আলোচনা সভায় প্রফেসর ডা. মাহবুব মেহেদী ছবির ক্যাপশন:
ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী নৌকার বিজয়ের লক্ষে এক আলোচনা সভা করেছেন। গতকাল শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা বভনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভানেত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে সব সময় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করাই আমাদের এক এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দলীয় মনোনীত প্রার্থীই যোগ্য প্রার্থী। আমাদেরকে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। চুয়াডাঙ্গায় বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে। একমাত্র নৌকায় পারে বাংলাদেশের উন্নয়ন করতে। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আ.লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে আমাদের দায়িত্ব, চুয়াডাঙ্গা-১ ও ২ সংসদীয় আসনে যাতে নৌকা বিজয় অর্জন করে সে লক্ষ্যে কাজ করা। আমাদের চুয়াডাঙ্গার দুটি আসনেই নৌকা জয়লাভ করবে। মানুষ এই উন্নয়নের সরকারকেই পুনরায় চায়। বর্তমানে চুয়াডাঙ্গায় নৌকার গণজোয়ার চলছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে শেখ হাসিনার নৌকা, ছেলুন ভাইয়ের নৌকা, টগর ভাইয়ের নৌকাকে বিজয়ী করতে হবে। চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, বীর মুক্তিযোদ্ধা ইছা হক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন, আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের শিশু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান হাবলু, আলমডাঙ্গার এরশাদপুর আ.লীগ নেতা ডা. ডাবু, সাবেক যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা বিল্পব, সুজন, রবিউল প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)