অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি অসুস্থ

আপলোড তারিখঃ 2018-12-21 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি অসুস্থ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহে মহাসড়কে চলাচলকৃত বাস থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি অসুস্থ হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি ঝিনাইদহ হরিণাকু-ু দখলপুর গ্রামের আনিসউজ্জামানের ছেলে আজিজুর রহমান (৪০)। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি নিজ গ্রাম দখলপুর থেকে চুয়াডাঙ্গা আসার পথে বাসের মধ্যে অজ্ঞাত ব্যক্তির দেয়া খাবার খেয়ে তিনি বাসের মধ্যে স্বাভাবিক থাকলেও পুরাতন ঝিনাইদহ বাস টার্মিনালে বাস থেকে নেমে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পারিবারিক সূত্রে জানা যায়, তার কাছে থাকা কোনো জিনিস খোয়া যায়নি। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)