ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নে গণ সংযোগ ও পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি আইলহাঁস ইউনিয়নের ঘোলদাড়ী বাজার, আইলহাঁস বাজার, বলেশ্বরপুর বাজার, মোকামতলা, হাড়–কান্দি গ্রামে গণসংযোগ ও পথসভায় করেন।এসময় তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজকে দেশের মানুষ গ্রামাঞ্চলে সুখে শান্তিতে বসবাস করছে। আপনারা জানেন, এক সময় এই ইউনিয়নের মানুষ সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সন্ত্রাস দমন করেছে। বিশে^র কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক টেংরা জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কাজী খালেদুর রহমান অরুন, আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, আব্দার আলী, কৃষক লীগ নেতা রকিবুল ইসলাম নান্না, আব্দুল কুদ্দুস মালিতা, আবু রাসেল প্রমূখ।
অন্যদিকে বিকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের নাগদাহ, খেজুরতলা বাজার, জোড়গাছা বাজার, নাগদাহ মোড় বেশ কয়েকটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার। এ সময় উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আশরাফ মুন্নু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হায়াত, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেল্টু রহমান, দপ্তর সম্পাদক ঝন্টু রহমান, প্রচার সম্পাদক আনিস মোল্লা, যুবলীগ নেতা হাসিবুল ইসলাম হাসু, রুবেল মেম্বার, আতিয়ার রহমান, রনি আহমেদ, ছাত্রলীগ নেতা শামীম রহমান, শুভ রহমান, দুলু রহমান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি পানু রহমান, সাধারণ সম্পাদক আলী হায়াত মুন্সি প্রমূখ। এছাড়াও সন্ধ্যায় জেলা যুবলীগের সদস্য আলমডাঙ্গা পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুকের নেতৃত্বে এক মোটরসাইকেল র্যালি ও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
