জীবননগের নির্বাচনী গণসংযোগকালে আ.লীগ প্রার্থী আলী আজগর টগর

আপলোড তারিখঃ 2018-12-20 ইং
জীবননগের নির্বাচনী গণসংযোগকালে আ.লীগ প্রার্থী আলী আজগর টগর ছবির ক্যাপশন:
আ.লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয় জীবননগর অফিস: জীবননগর বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী আলী আজগার টগর। গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত জীবননগর পৌর শহরের সকল ব্যবসায়ীদের নিকট যেয়ে তিনি নৌকা প্রতীক জয়ের লক্ষে ভোট আহবান করেন। এসময় তিনি বলেন- দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে নৌকাকে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভেসে উঠেছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিক, তথ্য প্রযুক্তিসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। এই উপজেলায় এক সময় সন্ত্রাসীদের অভায়রণ্য হিসেবে পরিচিত ছিলো। রাতের আধারে গোছানো টাকা জোরপূর্বক নিয়ে নিতো তারা। আওয়মী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই সকলে আত্মসমর্পন করে। সকলেই আজ স্বাভাবিক জীবনযাপন করছে। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, মাইটিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটন, থানা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, সম্পাদক মজিবার রহমান, থানা ছাত্রলীগের সম্পাদক ওয়াসিম রাজা, জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম মানিক, জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, সম্পাদক বিপ্লব প্রমূখ। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকা জীবননগর পৌর শহরের আশতলাপাড়া ও বাঁকা গ্রামে নৌকা প্রার্থীকে বিজয়ের লক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী হাজী আলী আজগর টগরের পক্ষে তার পত্মী মিসেস মাবিয়া আজগার কনক। তিনি বুধবার সকাল ১০টার দিকে জীবননগর মহিলা আওয়ামী লীগের মহিলা নেত্রী ও দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও সাধারণ সম্পাদিকা মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন, রুবিয়া খাতুন, রাবিয়া খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেত্রীগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)