ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কালাম (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কালাম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামের মাঝেরপাড়ার শওকত আলীর ছেলে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিজ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ভেটুল গাছের ডাল কাটতে গাছে ওঠে কালাম। তিনি গাছে উঠে একটি ডাল কাটতেই ডালটি রাস্তার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যান এবং তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত কালাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
