ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত প্রভাব বিষয়ে কর্মশালা

আপলোড তারিখঃ 2018-12-20 ইং
ঝিনাইদহে স্বাস্থ্যসম্মত প্রভাব বিষয়ে কর্মশালা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ আহমেদ, স্বাস্থ্য বিভাগের ফ্যাসিলিটেটর গুলশান আরা লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমেদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা, স্বাস্থ্য সম্মত জীবন যাপন করতে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে খাবার খাওয়ার পাশাপাশি অন্যান্য নিয়ম মেনে চলার উপর নানা দিক নির্দেশনা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)