দামুড়হুদায় যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-12-20 ইং
দামুড়হুদায় যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে দামুড়হুদা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা স্টেডিয়াম মার্কেটে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তরা দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট’র বাড়িতে বোমা হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক মীর আব্দুল হামিদ, আ.লীগ নেতা জোনাব আলী, মতি, আ. মালেক, যুবলীগ নেতা শাহীন উদ্দীন, জাকির হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সহসভাপতি মুনছুর আলী মেম্বার, যুগ্মসম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দীন খুশি, সাধারণ সম্পাদক আব্দুল করিম, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, জুড়–লগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দিপু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু অহম্মেদ রিংকু, যুবলীগ নেতা শামসুল ইসলাম, হযরত আলী, শাহিন, ভুট্টু, হেকমত, ফজু, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি হাসান আল বাখার ডলার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)