চুয়াডাঙ্গায় ৪৭টি ইলিশের জাটকাসহ বিক্রেতা আটক মোবাইল কোর্টে ১ হাজার টাকা অর্থদন্ড

আপলোড তারিখঃ 2018-12-20 ইং
চুয়াডাঙ্গায় ৪৭টি ইলিশের জাটকাসহ বিক্রেতা আটক মোবাইল কোর্টে ১ হাজার টাকা অর্থদন্ড ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইলিশের জাটকা বিক্রির দায়ে আরিফুল ইসলাম (৩৫) নামের এক মাছ বিক্রেতাকে অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান ও জেলা পুলিশের সহায়তায় পৌর শহরের ১নং পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকা থেকে ৪৭টি (১১ কেজি) জাটকাসহ হাতে নাতে আটক করা হয় তাকে। সে চুয়াডাঙ্গা ভিমরুল্লাহর আশাদুল হকের ছেলে। তাৎক্ষণিক ওই মাছ বিক্রেতাকে মোবাইল কোর্ট বসিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০, মাছ বিক্রয় নিষিদ্ধকরণের ক্ষমতা ধারা-৪ এর অপরাধে, শাস্তি ধারা-৫ (১) এর বিধানে নগদ ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। পরে জব্দকৃত জাটকা ইলিশ সরকারি শিশু পরিবারে (বালিকা) হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, খাইরুল ইসলামসহ স্থানীয় জনগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)