দেশনেত্রীকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন -মসিউর রহমান

আপলোড তারিখঃ 2018-12-19 ইং
দেশনেত্রীকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন -মসিউর রহমান ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান। মসিউর রহমান গতকাল কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রধান নির্বাচনী অফিসে দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মসিউর রহমান বলেন, পুরনো ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ এখন ধানের শীষে ভোট দেওয়া। অনেক বাঁধা আসবে, সব প্রতিরোধ করে দলের পক্ষে কাজ করতে হবে। নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম তোতা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)