ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সমাজ ও সমাজের মানুষের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে নানাবিধ সমাজ সেবামূলক কাজ করার স্বীকৃতি হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা গুলশানপাড়ার জাহানারা খাতুন টগর। মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা বাংলাদেশব্যাপী পরিচালিত জয়ীতা অন্বেষণে বাংলাদেশ-২০১৮` শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হন জাহানারা খাতুন। জাহানারা চুয়াডাঙ্গা গুলশানপাড়ার ইসমাইল হোসেন ও মনোয়ারা বেগমের কন্যা। তার কার্যক্রমের মধ্যে আছে সমাজের নিচু ও হতদরিদ্র মানুষের স্যানিটেশন, প্রজনন মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, হত দরিদ্র শিশুদের অক্ষর জ্ঞান দানে পথ শিশু বিদ্যালয় পরিচালনা, দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করণ, শিশু-কিশোর ও যুবকদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনে সচেতনতা এবং যুবকদেরকে স্বেচ্ছাশ্রমে উদ্বুদ্ধকরণে নানা ধরণের কাজ। আর্šÍজাতিক নারী নির্যাতন প্রতিরোধক পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জয়ীতা অন্বেষণে উপজেলা ও জেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ জাহানারাকে সম্প্রতি সম্মাননা পত্র এবং ক্রেষ্ট প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জাহানারা খাতুন টগর এখন খুলনা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনের অপেক্ষায় আছেন। এ জন্য সে জেলাবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
