চুয়াডাঙ্গায় ২০ বোতল ফেনসিডিলসহ জীবননগরের সুমন আটক

আপলোড তারিখঃ 2018-12-19 ইং
চুয়াডাঙ্গায় ২০ বোতল ফেনসিডিলসহ জীবননগরের সুমন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের সুমন (২৫) নামের একজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে একজন ফেনসিডিলের বড় চালান নিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সিদ্দিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের জাহের আলীর ছেলে সুমন নামে একজনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কারছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)