কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে চাচা কর্তৃক শিশু ভাতিজি ধর্ষনের ঘটনা ঘটেছে। আহত শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আরামডাঙ্গা গ্রামের মালিথাপাড়ার জমির মালিথার ছেলে নাসিরুল মালিথা (১৬) তার আপন চাচাতো ভাইয়ের শিশু মেয়েকে নাসিরুলের বাড়িতে কেউ না থাকায় নাসিরুল শিশুকে বিস্কুট দেবার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আহত শিশুর শরীরে রক্তক্ষরন শুরু হলে ধর্ষক নাসিরুল কৌশলে পালিয়ে যায়। রক্তাক্ত শিশুটি বাড়ি গেলে তার শরীরে রক্তের ¯্রােত দেখে জিজ্ঞাসা করলে সে বলে নাসিরুল চাচা এমন করেছে। ঘটনা শুনে শিশুর পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়ে। শিশুকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে গোবিন্দহুদা স্কুলের পাশে নাসিরুলের পরিবারের লোকজন তাদের ভাড়া করা গুন্ডাবাহিনী তাদের হাসপাতালে যেতে বাধা দেয় এবং মামলা না করার হুমকি দিয়ে তাদের রাস্তার উপর আটকে রাখে। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বানের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ধর্ষক নাসিরুলকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আজ আহত শিশুর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ধর্ষককে আটক করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
