হাউলী ইউপি চেয়ারম্যান মিন্টু শাহ্’র দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2018-12-18 ইং
হাউলী ইউপি চেয়ারম্যান মিন্টু শাহ্’র দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা কেরুজ বাজার মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে রেলবাজার জামে মসজিদে প্রথম নামাজের জানাযা শেষে দুপুর ২টায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় দামুড়হুদার লোকনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাড মাঠে। এসময় ইউনিয়নের, সউপজেলার, জেলার ও জেলার বাইরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মিরা তার জানাযায় অংশগ্রহন করে। মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা শেষে বেদনাবিধুর পরিবেশে গ্রামের বাড়ি লোকনাথপুর গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মোহাম্মদ আলী শাহ্ মিন্টুর নামাজের জানাযায় অংশগ্রহন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের আ.লীগের মনোনীত প্রার্থী হাজী আলী আজগার টগর, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, তারা দেবী ফাউন্ডেশনের পরিচালক দিলীপ কুমার আগরওআলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আবেদীন খোকন, সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, নবী চৌধুরী, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দর্শনা পুরাতন বাজারস্থ মৃত, আব্দুল ওদুদ শাহর ছেলে। মৃত মোহাম্মদ আলী শাহ মিন্টু ৬ ভাই ২ বোনের মধ্যে মেজো।উল্লেখ্য, গত রোববার সন্ধ্যারপর দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর মাঝেরপাড়া বটতলায় একঝাঁক পায়রা ক্লাবের আয়োজনে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। সেখানে তিনি কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলা শেষে প্রতিযোগীদের খেলা উপভোগ করছিলেন। এসময় হঠাৎ করে বুকে ব্যাথার অনুভব করলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরিক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)