মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি বাঁধনসহ ৪ জন জামিনে মুক্ত

আপলোড তারিখঃ 2018-12-18 ইং
মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি বাঁধনসহ ৪ জন জামিনে মুক্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলাকালীন পুলিশের উপর হামলার মামলায় জামিন পেয়েছেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৪ জন। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট শাহিন রেজা তাদের জামিন মঞ্জুর করেন। পরে বিকালে তারা জেলা কারাগার থেকে মুক্তি পায়। এ মামলায় আসামিদের পক্ষে এ্যাড. ইব্রাহিম শাহীন, এ্যাড. কাজী শহিদুল হক এবং রাষ্ট্রপক্ষে সিএসআই আব্দুল আওয়াল আইনজীবীর দায়িত্ব পালন করেন। ``গত রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার এস আই আব্দুল আলিম বাদি হয়ে সরকারি কাজে বাধা দান ও পুলিশ নির্যাতনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশতাধিক আসামী করা হয়। উল্লেখ্য, রবিবার বেলা এগারটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলাকালীন সময়ে ইব্রাহীম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মি ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিলো। এ সময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মি ইব্রাহমি হোসেনকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মিরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মি ইব্রাহীমকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মিদের সাথে সংঘর্ষ বাধে। ওসিকে ধাক্কা দেয় ছাত্রলীগের নেতাকর্মিরা। ওই সংঘর্ষে ওসি সহ আরও তিন জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাঁধনসহ চার জনকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)