বিজিবির অভিযানে ৪০১ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-12-18 ইং
বিজিবির অভিযানে ৪০১ বোতল ফেন্সিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ফেন্সিডিল আটক উদ্ধার করা হয়। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর উপজেলার রাজাপুর বিওপির টহলদল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মানিকপুর মাঠের কলাবাগানের মধ্যে ৪০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৪শ’ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)