ছবির ক্যাপশন:
উদ্যোগে শান্তিতে বিজয় শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গায় রুপান্তর ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) উদ্যোগে ‘শান্তি জিতলে, জিতবে দেশ’ স্লোগানে ‘শান্তিতে বিজয়’ শীর্ষক প্রচারাভিযানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আত্মবিশ্বাসের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি রুবাইত হাসান ও প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন রুপান্তরের প্রতিনিধি অসিম আনন্দ দাস। সভায় আরো বক্তব্য রাখেন কেরু এ্যান্ড কোম্পানি লি: এর সাবেক জিএম আলি কদর, আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের শহিদুল বিশ্বাস, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ব্রাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আকাঙ্খা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, বাংলাদেশের সাম্যবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দীন ওমর, জাতীয় গণফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক লিটু বিশ্বাস, অধিকারকর্মি মেহেরাব্বিন সানভী। এসময় বক্তারা বলেন, নির্বাচনে যদিও কিছু তিক্ততার ঘটনা ঘটে, তবুও আমরা সকলে শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যশা করি। এ ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি। গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই অঙ্গীকার বাস্তবায়ন হোক। তবেই শান্তি জিতলে জিতবে দেশ এই আকাংখা পূরণ হবে। পরে অনুষ্ঠানে শান্তির স্বপক্ষে সবাই শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
