মহান বিজয় দিবসে হামদর্দের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

আপলোড তারিখঃ 2018-12-18 ইং
মহান বিজয় দিবসে হামদর্দের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ জীবননগর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হামদর্দ জীবননগর শাখার ম্যানেজার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ডা. জাহাঙ্গীর আলম ও হামদর্দ জীবননগর শাখার সহকারি মেডিকেল অফিসার হাকীম বেলাল উদ্দীন। অনুষ্ঠানে এলাকার ৫৯জন রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান ও ৫ হাজার টাকার বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ করা হয়। মহান বিজয় দিবসে হামদর্দের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকে ডা. মো. জাহাঙ্গীর আলম সাধুবাদ জানিয়েছেন। আগত রোগী সাধারণ বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে হামদর্দ এর জন্য এবং হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক সকল পরিচালক মন্ডলীদের দীর্ঘায়ূু কামনাসহ দোয়া প্রার্থনা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটি করায় একদিকে যেমন অসহায়, দুস্থ, গরীব লোক বিনামূল্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা পেল, তেমনি অন্যদিকে হামর্দদ এর কাউন্টার বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। সূধী সমাজ জানালেন বিভিন্ন স্মরণীয় দিনগুলিতেএভাবে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ হামদর্দ এর একটি মহৎ উদ্দেশ্য, এবং এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)