কুতুবপুরে নির্বাচনী পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-12-18 ইং
কুতুবপুরে নির্বাচনী পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন বদরগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুতুবপুর ইউনিয়নের দশমী গ্রামে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তিনি এ পথসভা করেন। এ সময় তিনি বলেন- আ.লীগ সরকার উন্নয়নের সরকার। এ জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি যাতে করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করলে এলাকার অবশিষ্ট রাস্তা পাঁকা করে দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুর রহমান লিটু, নির্বাহী সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আতিয়ার রহমান, ৯নং ওয়াড আ.লীগ সেকেট্রারী ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি আবু বাক্কা, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইমরান, আওয়ামী লীগ নেতা পলাশ, বারী, আক্কাচ মিয়া, আজাদ, লিটন, আফান, রফি, দেলুয়ার, আকরাম, নিয়াজ, আনিচ, খায়রুল ইসলাম জুরোন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আ.লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)