১৫ জেলায় সংঘাত, আহত ১৮৪, প্রার্থীসহ গ্রেপ্তার ২৩

আপলোড তারিখঃ 2018-12-17 ইং
১৫ জেলায় সংঘাত, আহত ১৮৪, প্রার্থীসহ গ্রেপ্তার ২৩ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাত চলছেই। গতকাল রবিবারও ১৫ জেলায় সংঘর্ষ, হামলা-পাল্টাহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৮৪ নেতাকর্মী আহত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী ও নেত্রকোনায় সিপিবি প্রার্থী জলি তালুকদারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম, কক্সবাজারের চকরিয়া, মানিকগঞ্জের শিবালয়, ভোলার বোরহানউদ্দিন, নরসিংদী, কুমিল্লার চান্দিনা, নোয়াখালীর সেনবাগ, বাগেরহাট, নাটোর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, পটুয়াখালীর গলাচিপা, পাবনার চাটমোহর ও জয়পুরহাটে ধানের শীষ এবং নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস ও গণসংযোগে পাল্টাপাল্টি হামলা চালানো হয়েছে। এদিকে সাতক্ষীরা-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামসহ দেশের বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ২৩ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)