চুয়াডাঙ্গা বড় বাজারে গণসংযোগকালে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ

আপলোড তারিখঃ 2018-12-17 ইং
চুয়াডাঙ্গা বড় বাজারে গণসংযোগকালে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:
গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষে ভোট দিন নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে গতকাল রোববারের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ হাসান চত্ত্বরের স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে অমূল্য প্রাণদানকারী ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর বড় বাজার, নিচের বাজার, কাঁচা বাজার, পাইকারি বাজার, মাংস বাজার, মুরগী বাজারসহ পাশ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তিনি তা করেছিলেন বলে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় অনেক এগিয়ে এসেছিল। কিন্তু আওয়ামী লীগ সে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে স্বৈরশাসন কায়েম করেছে। এতে দেশের মানুষ আজ বাকস্বাধীনতা হারিয়ে নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন কাটাচ্ছে। এই বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে অনুরোধ, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষে ভোট দিন।’ এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার আলী হোসেন, পৌর কমিশনার সিরাজুল ইসলাম মনি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম.এম. শাহজাহান মুকুল, জেলা মহিলা দলনেত্রী ও পৌর কমিশনার শেফালী খাতুন, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)