ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়নের জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তবে কেউ নৌকার বিজয় রুখতে পারবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী এলাকা দামুড়হুদা, কার্পাসডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর এমপির পক্ষে এবং নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি, সিআইপি দিলীপ কুমার আগারওয়ালা উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি নিজের বিষয়ে উদাহরণ টেনে বলেন, আমি দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং নৌকা প্রতীককে বিজয়ী করতে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে সকল মতদ্বন্দ এবং ভেদাভেদভূলে কাজ করে যাচ্ছি ও যাবো। গণসংযোগকালে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার সাথে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর এমপিসহ চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ও জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধূরী জিপুসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোট থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। তাই সকল মতভেদ ও ভেদাভেদভূলে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগ দলীয় ও মহাজোটের সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন এমপির পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ শুরু করেছেন বলে দিলীপ কুমার আগরওয়ালা নিজেই বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন। আজ তিনি চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী এলাকা আলমডাঙ্গার বিভিন্নস্থানে নৌকার পক্ষে গণসংযোগ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
