চুয়াডাঙ্গায় গাঁজাসহ সুমুরদিয়ার আনোয়ার মোল্লা আটক

আপলোড তারিখঃ 2018-12-17 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ সুমুরদিয়ার আনোয়ার মোল্লা আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার মোল্লা (৩৮) নামে একজনকে গাঁজাসহ আটক করেছে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল সন্ধা সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা পৌর শহরের সুমুরদিয়া ঠিকানা মোড় থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ জানতে পারে সুমুরদিয়া ঠিকানা মোড়ে একজন মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আলম পারভেজ ও এএসআই ছানোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় একই এলাকার নজির আলীর ছেলে আনোয়ার মোল্লাকে। এসময় তার শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)