তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2018-12-17 ইং
তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সহায়তা প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কৃত্রিম পা সংযোজন, হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা মহান বিজয় দিবসে নিজ হাতে ১১ জন রোগীর চিকিৎসা সহায়তার অনুদান, ৮জন গরীব মেধাবী শিক্ষার্থীর শিক্ষা সহায়তার অনুদান, ২জন পঙ্গু রোগীর কৃত্রিম পা সংযোজন, ২জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২টি ক্লাবের নেতৃবৃন্দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খাইরুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বর্তমান অধ্যক্ষ কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, ডা. আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিচালক রিপনুল হাসান, টিমল জোয়ার্দ্দার, পবিত্র কুমার আগরওয়ালা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)