আলমডাঙ্গার গাংনীতে পথসভা ও কর্মিসমাবেশে সাবেক মেয়র টোটন

আপলোড তারিখঃ 2018-12-17 ইং
আলমডাঙ্গার গাংনীতে পথসভা ও কর্মিসমাবেশে সাবেক মেয়র টোটন ছবির ক্যাপশন:
উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয়ী করুন আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে পথসভা ও কর্মি সমাবেশ করেছেন। গতকাল রবিবার তিনি এ পথসভা ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন- বিএনপি-জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিল তখন জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হয়েছে। এছাড়া তিনি আরো বলেন- বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তার এ নিরলস পরিশ্রমের ফল বাংলাদেশের জনগনের কাঙ্খিত সপ্ন পদ্মা সেতু আজ দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের শিখরে যাচ্ছে তা আজ বিশ্বব্যাপি সমাদৃত হচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ দলীয় ও মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে পুনরায় নির্বাচিত করতে আবারো নৌকা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। পথসভা ও কর্মি সমাবেশে তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কবীর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস রাসেদুজ্জামান বাকিসহ স্থানীয় এলাকাবসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)