তিতুদহে বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-12-16 ইং
তিতুদহে বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা মাসুদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বাড়ির বাইরে থেকে ইট ছুড়ে মেরে ঘরের মধ্যে থাকা জানালার থাইগ্লাস, জানালার গ্রিল, ওয়াশিং মেশিন ভাংচুর করে দুর্বৃত্তরা। মাসুদ রানা অভিযোগ করে জানান, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সম্পাদক আলি হোসেন মাষ্টার, আব্দুলাহ্ আল মামুন, গণি শেখ, জিনারুল, রবি, সাইদুর একত্রিত হয়ে আমার বাড়িতে হামলা করে। এদিকে, বিকাল ৫টার দিকে তিতুদহের গিরিশনগর বাজারসহ চাঁদপুর গ্রামে বিএনপির পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে আ.লীগ নেতা শাহ্ আলমের বিরুদ্ধে। তিতুদহ ইউনিয়ন বিএনপি সভাপতি মিলন মিয়া জানান, চুয়াডাঙ্গা ২-আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর ধানের শীষের পোষ্টার ইউপির বিভিন্নস্থানে টাঙিয়ে ছিলাম। কিন্তু শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় আ.লীগ নেতা শাহ আলমের নেতৃত্বে কয়েকজন ধারালো রামদা নিয়ে পোষ্টারগুলো কেটে রাস্তার ওপর ফেলে রাখে। পরে ফাঁড়ি পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌছায় বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)