বাড়াদী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-12-16 ইং
বাড়াদী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল শনিবার তিনি এ পথসভা করেন। এসময় তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে নৌকাকে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভেসে উঠেছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিক, তথ্য প্রযুক্তিসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। এই উপজেলায় এক সময় সন্ত্রাসীদের অভায়রণ্য হিসেবে পরিচিত ছিলো। রাতের আধারে গোছানো টাকা জোরপূর্বক নিয়ে নিতো তারা। আওয়মী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই সকলে আত্মসমর্পন করে। সকলেই আজ স্বাভাবিক জীবনযাপন করছে। পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সিনিয়ার সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড মেম্বার ওবাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, বাড়াদী ইউনিয়ন যুবলীগের সভাপতি স¤্রাট, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক স¤্রাট হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বল্টু, সাধারণ সম্পাদক ও সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অদু, ৩নং ওয়ার্ড মেম্বার রেজাউল ইসলাম, ৮নং ওয়ার্ড মেম্বার কুদ্দুুস আলী প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)