ছবির ক্যাপশন:
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ’র এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক, বিজিএমই’র সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু জীবননগরে পথসভা ও নির্বাচনী গণসংযোগ করছেন। গতকাল শনিবার দিনভর জীবননর উপজেলার দেহাটি, সন্তোষপুর, মনোহরপুর, পেয়ারাতলা, জীবননগর পৌর এলাকায় বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাড়ি-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী নোয়াব আলীর সভাপতিত্বে পথসভার বক্তব্য বাবু খান দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ও হিংস, বিদ্দেষ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করতে হবে। এ নির্বাচন বিএনপির অগ্নি পরীক্ষা ও টিকে থাকার লড়াই। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগার থেকে মুক্ত করে গণতন্ত্র পূর্ণউদ্ধার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, সহ-সভাপতি ও উথলী ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন চুন্নু, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রশিদ, কাউন্সিলর হযরত আলী, নাসির ইকবার ঠান্ডু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও দামুড়হুদার নতিপোতা ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দীন সিদ্দিকী, বাঁকা ইউনিয়ণ বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আবুল কাশেম, উপজেলা মহিলা দলের সভনেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, মহিলা দলের অন্যতম নেত্রী ও সাবেক ইউপি মহিলা মেম্বার পেয়ারা বেগম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান কামরুল, আরিফুজ্জামান আরিফ, আবুল হোসেন তোয়া, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন প্রমূখ।
