নৌকার প্রচারণায় চুয়াডাঙ্গার রাজপথে সেচ্ছাসেবকলীগ : মিছিল-পথসভা-গণসংযোগ

আপলোড তারিখঃ 2018-12-16 ইং
নৌকার প্রচারণায় চুয়াডাঙ্গার রাজপথে সেচ্ছাসেবকলীগ : মিছিল-পথসভা-গণসংযোগ ছবির ক্যাপশন:
উন্নয়নের ধারা অব্যহত রাখতে আরেকবার নৌকায় ভোট দেওয়ার আহ্বান বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মিছিল ও গণসংযোগ করেছে সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভা থেকে নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিল শুরু হয়ে বড় বাজার শহীদ হাসান চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল থেকে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের উদ্দেশ্যে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। মানুষের কল্যাণে ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-দপ্তর সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও পৌরমেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক আরিফুল ইসলাম রিফাত, সদস্য মাহাবুবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, জিয়া উদ্দিন বিশ্বাস, ফরিদ আহমেদ, আব্দুর রহিম, হাফিজুর রহমান, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুস সামাদ, সোহেল রানা শাহীন, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। পথসভা পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।পথসভা শেষে শহরের বিভিন্ন স্থানে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)