দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-12-16 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:
ভারতীয় সার ইমিটেশনসহ মালামাল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় সার, ইমিটেশনসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার পৃথক সময়ে পৃথক স্থানে এসকল চোরাচালান আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মঞ্জুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ১শ’ কেজি ভারতীয় সার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। এদিকে, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা রেলস্টেশন থেকে ১৫৯ জোড়া ইমিটেশনের বালা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা। অপরদিকে, একইদিন বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৩টি শেরোয়ানী, ১৬টি কটি, ৪৬টি ওয়ানপিচ, ৮টি ওড়না, ১টি শাল চাঁদর এবং ২০ মিটার টড়ে কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত ১শ’ কেজি সার, ১৫৯ জোড়া ইমিটেশন বালা, ৩টি শেরোয়ানী, ১৬টি কটি, ৪৬টি ওয়ানপিচ, ৮টি ওড়না, ১টি শাল চাঁদর এবং ২০ মিটার টড়ে কাপড়ের সর্বমোট মূল্য ৭ লাখ ২ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)