দর্শনা ও দামুড়হুদায় শাড়িসহ ভারতীয় মালামাল আটক

আপলোড তারিখঃ 2018-12-15 ইং
দর্শনা ও দামুড়হুদায় শাড়িসহ ভারতীয় মালামাল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল আটক হয়েছে। গতকাল বিভিন্ন সময় এই মালামাল আটক হয়। জানা যায়, গতকাল ১৪ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা জয়নগরের রাস্তার উপর হতে ০৫টি শাড়ি, ০৩টি শাল চাদর এবং ১৭ জোড়া কেডস আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮২,৫০০/-(বিরাশি হাজার পাঁচশত) টাকা মাত্র। অন্যদিকে, গতকাল ১৪ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার পরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ১০০ কেজি ভারতীয় সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামাল কাষ্টসম অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)