চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী নজরুল মল্লিকের জীবননগর অফিস উদ্বোধন করলেন মাহফুজুর রহমান মনজু

আপলোড তারিখঃ 2016-11-29 ইং
চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী নজরুল মল্লিকের জীবননগর অফিস উদ্বোধন করলেন মাহফুজুর রহমান মনজু ছবির ক্যাপশন:

`DSC06`

জীবননগর অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী নজরুল মল্লিকের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর পুরাতন অগ্রনী ব্যাংকের দ্বিতীয় তলায় নজরুল মল্লিকের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল মল্লিকের অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সাধারন সম্পাদক মুন্সী নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক কাদের প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, জাকির হোসেন, মির্জা লিটন, হাবিবুর রহমান হবি বিশ্বাস, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, আকিমুল, নান্নু, কামরুজ্জামান বিদ্যুৎ, আকতার হোসেন, আল মামুন রনি, সুজন মির, শাকিল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)