মেহেরপুর জেলা বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-12-15 ইং
মেহেরপুর জেলা বিএনপির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে মেহেরপুর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-০১ আসনে ধানের শীষ বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর ঈদগাহ সড়কে বিএনপির কার্যালয়ে কর্মী সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এ্যাড মখলেছুর রহমান স্বপন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহম্মদ। সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি, আনিছুর রহমান লাভলু, নুর তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক, জাহিাঙ্গীর আলী দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন , আলাতাব হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ হুজায়ফা ডিক্লিয়ার প্রমূখ। পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা দরবেশ আলী, জালাল উদ্দিন ফরিদ, আব্দুল হামিদ খান গাজু, একরামূল হক একা, রাশেদুল ইসলাম, ইদ্রিস আলী, নসর আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সনি, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিনসহ নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)