আমঝুপিতে রান্না ঘরের আগুনে ক্ষতি অর্ধলক্ষ!

আপলোড তারিখঃ 2018-12-15 ইং
আমঝুপিতে রান্না ঘরের আগুনে ক্ষতি অর্ধলক্ষ! ছবির ক্যাপশন:
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের আমঝুপি গন্ধরাজপুরপাড়ায় বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টায় ওই বাড়ীর রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। বাড়ী মালিক আব্দুল লতিফ জানান, বাড়ীর রান্না ঘর থেকে হঠাৎ আগুন লেগে যায়। এতে আমার বাড়ীর প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আগুন লাগার পরেই ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসতে দেরি করলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। যার ফলে সামান্য আগুনে বেশি ক্ষতি হয়ে যায়। এবিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, আমরা ফোন পাওয়ার সাথে সাথে অগ্নিকান্ড’র স্থানে পৌছানোর চেষ্টা করি। কিন্তু রাস্তার মধ্যে ট্রাফিক জাম থাকায় আসতে দেরি হয়। একটু দেরি হলেও বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা করা গেছে। আমরা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)