চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী গণসঙ্গীত উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী

আপলোড তারিখঃ 2018-12-14 ইং
চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী  গণসঙ্গীত উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: `লাখো প্রাণ একই সুরে, এসো জীবনের জয়গান গাই` এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী গণসঙ্গীত উৎসব ও আলোকচিত্র প্রদর্শনী। মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের বিশেষ উদ্যেগে প্রথমবারের মত চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসব ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে বাংলার বীর মুক্তিযোদ্ধা ও আপামর জনতাকে উজ্জীবিত করার লক্ষ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের গণসঙ্গীত পরিবেশন করা হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন দিনগুলোতে গণসঙ্গীত দেশের সাধারণ মানুষের পুঞ্জিভূত ক্ষোভ আর বেদনাকে শক্তিতে রুপান্তরিত করে স্বাধীনতা অর্জনের পথকে মসৃন করে তোলে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে সঞ্চারন করার লক্ষ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা গণসঙ্গীত উৎসব ও চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধাদের ভিত্তিক ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিক বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিনে আজ সন্ধ্যা ৫টা ১০ মিনিটে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চুয়াডাঙ্গায় মোমবাতি প্রজ্জ্বলন, এরপর উদ্বোধন ও আলোচনা সভা, সাড়ে ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গণসঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামিকাল শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত গণসঙ্গীত পরিবেশন ও রাত ৮টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)