ছবির ক্যাপশন:
সকল মতদ্বন্দ্ব ও বিভেদ ভুলে সবাই এক কাতারে
দর্শনা অফিস: সকল ভেদাভেদ ভুলে দলকে বিজয়ী করতে দর্শনায় আওয়ামী লীগের বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশী নেতারা এক কাতারে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন মতদ্বন্দ্বের কারণে দলের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। তাই নির্বাচন সন্নিকটে আসায় দলকে বিজয়ী করতে সকল মতদ্বন্দ্ব ও বিভেদ ভুলে দলের সার্থে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার দর্শনা পৌর আ.লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দর্শনা পৌর আ.লীগের দলীয় কার্যালয়ে পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগ মনোনীত প্রার্থী হাজী আলি আজগার টগর (এমপি)। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু। এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, জেলা পরিষদের সদস্য মুন্সী সিরাজুল ইসলাম, ওয়ার্কাস পার্টির সৈয়দ মজনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান, সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ, মনিরুল ইসলাম প্রিন্স, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়াদ্দার, দর্শনা বাজার কমিটির সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক সাবির হোসেন মিকা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল হান্নান ছোট।
