মুজিবনগরে সাবেক স্বামী-স্ত্রী কারাগারে

আপলোড তারিখঃ 2018-12-14 ইং
মুজিবনগরে সাবেক স্বামী-স্ত্রী কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সাবেক স্বামী-স্ত্রী একত্রে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। জানা গেছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাবিরুল পাশ্বর্বতী নুরপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মুন্নির সাথে প্রেম করে বিয়ে করে। বিয়ের কয়েক মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে জাবিরুলের মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোবে এবং মুন্নির মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে বিয়ে হয়। এদিকে, গত বুধবার রাতে জাবিরুল ও মুন্নি গোপনে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একত্রে দেখা করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)