নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়িতে আলমসাধুস্ট্যান্ডে সিরিয়াল নিয়ে এক আলমসাধু চালককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ির মাঝেরপাড়া আইয়ুব আলীর ছেলে বিপুল (২০)। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজালগাড়ি গ্রামের মৃত সালামের ছেলে আমিন (২৬), মমিন (৩০), মোফাজ্জলের ছেলে ইসমাইল (৪৫) ও তার ছেলে কামাল (২২) এবং আর্জুল্লার ছেলে রফিক (৫০)। জানা যায়, হিজলগাড়ি আলমসাধু স্ট্যান্ডে বিপুল আলমসাধু নিয়ে দাঁড়িয়ে ছিলো। এসময় গাড়ির সিরিয়াল নিয়ে তাদের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা বিপুলকে কাঠের বাটাম দিয়ে মারধর করে। এতে বিপুল গুরুতর জখম হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
