খাড়াগোদায় বিএনপি প্রার্থীর পোস্টার পুকুরের জলে!

আপলোড তারিখঃ 2018-12-14 ইং
খাড়াগোদায় বিএনপি প্রার্থীর পোস্টার পুকুরের জলে! ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি), ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবুর পোষ্টার রাতের আঁধারে ছিড়ে পুকুরের জলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত বুধবার রাতে চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউপির খাড়াগোদা বাজার চৌরাস্তার মোড়ে ২০ দলীয় জোট (বিএনপির) সমর্থকেরা বিশেষ বিশেষ জায়গায় বাবু খানের প্রচারণা পোষ্টার টাঙিয়ে দেয়। গত বুধরার রাতে দুর্বৃত্তরা পোষ্টার গুলো ছিড়ে পুকুরের মধ্যে ফেলে দেয়। এবিষয়ে বিএনপি নেতা ও তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন বলেন- আমরা ইউনিয়নের বিশেষ বিশেষ স্থানে বিএনপির পোষ্টার টাঙিয়ে দিয়েছি। সবখানে পোষ্টার ঠিক রাখলেও খাড়াগোদা বাজারে সরোজগঞ্জ সড়কের ওপর যে পোষ্টারগুলো প্রচারনার ক্ষেত্রে টাঙিয়েছিলাম তা রাতের আঁধারে কোন এক চক্র ছিড়ে পুকুরের মধ্যে ভাসিয়ে দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)