মেহেরপুর কলেজ ছাত্রলীগের পথসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-12-14 ইং
মেহেরপুর কলেজ ছাত্রলীগের পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পথসভার আয়োজন করা হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু প্রমূখ। পথসভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়াামী লীগ মনোনীত ৭৩ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)