জীবননগর সুটিয়ায় বৃদ্ধের বিষপানে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-12-14 ইং
জীবননগর সুটিয়ায় বৃদ্ধের বিষপানে আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিষপান করলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে সে মৃত্যুবরণ করে। আত্মহত্যাকারী জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের বাজারপাড়ার মৃত মান্দার আলীর ছেলে আব্দুল আজিজ (৬০)। জানা যায়, আব্দুল আজিজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঘাস মারা বিষপান করে। তার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃক্যু হয়। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আজকে তার লাশের ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)