চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সঙ্গে শরীফের মতবিনিময়

আপলোড তারিখঃ 2018-12-13 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সঙ্গে শরীফের মতবিনিময় ছবির ক্যাপশন:
সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুন বিশেষ প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফ। গতকাল বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতির পুরাতন ভবনের ২য় তলায় এ আয়োজন করা হয়। শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যে বলেন, ‘এই সরকারের সন্ত্রাসী বাহিনীর হুমকি ধামকি আর হামলায় আমরা ভীত নই। নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়ে মাঠে নেমেছে, আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। নির্বাচনের শেষ সময় পর্যন্ত আমরা মাঠে থাকবো। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুন।’সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহ্বায়ক সাঈদ মাহমুদ শামীম রেজা (ডালিম) বলেন, ‘ধানের শীষের গণজোয়ার উঠেছে। কোন অপশক্তি আমাদের রুখতে পারবে না। আমরা আইনজীবীরা দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে আছি, চুয়াডাঙ্গার দু’টি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। রক্ত দিয়ে হলেও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো।’ এড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আ.স.ম. আব্দুর রউফ, সাবেক সভাপতি এড. এম.এম শাহজাহান মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা ইউটিনের সদস্য এড. আলী হোসেন, এড. এস.এম আসাদুজ্জামান গনি (সালাম), এড. আনছার আলী, এড. মারুফ সরোয়ার (বাবু), এড. এস.এন.এ. হাশেমী, এড. মইন উদ্দীন (মইনুল), এড. আব্দুল খালেক, এড. এস.এম. সাইদুজ্জামান গণি (টোটন), এড. বদিউজ্জামান, এড. মানজার আলী জোয়ার্দ্দার (হেলাল), এড. হানিফ উদ্দিন, এড. একলাছুর রহমান (কাজল), এড. মোছা. মমতাজ খাতুন, এড. আব্দুল্লা আল-মামুন (এরশাদ), এড. এসএম হুমায়ুন কবীর, এড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), এড. মোছা. রুবিনা পারভীন, এড. মাসুদ পারভেজ (রাসেল), এড. জীল্লুর রহমান জালাল, এড. আসাদুজ্জামান মিল্টন, এড. শাহাজামাল (জামাল), এড. মেহেদী হাসান (নয়ন), এড. আতিয়ার রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)