চুয়াডাঙ্গায় অসুস্থ কর্মচারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

আপলোড তারিখঃ 2018-12-13 ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ কর্মচারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: অসুস্থ্য কর্মচারীর চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জবেদ আলী (৫১) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা প্রহরী। চাকরি প্রায় শেষের দিকে। বয়সও তো কম নয়, একান্ন বছর। প্রস্টেড গ্লান্ড রোগে আক্রান্ত অনেক দিন আগে থেকেই। তীব্র ব্যাথায়ও ভোগে সে মাঝেমধ্যে। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারে না। এদিকে মাঝেমাঝেই অসুস্থ্য হয়ে পড়ে। এরই একপর্যায়ে গত পরশুদিন হঠাৎ কর্মস্থলেই প্রচন্ড ব্যাথায় সে অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক তার খোঁজ খবর নেন এবং অসুস্থতার কথা জানতে পেরে অপারেশনসহ সমস্ত চিকিৎসার দায়িত্বভার নেন তিনি। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস তার অপারেশন বাবদ নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এবং যাবতীয় চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস প্রদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, জবেদ আলী বর্তমানে ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আগামিকাল তার অপারেশন হওয়ার কথা আছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কর্যালয়ের কর্মকর্তারা তার নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)