দামুড়হুদা কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক দগ্ধ

আপলোড তারিখঃ 2018-12-13 ইং
দামুড়হুদা কার্পাসডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক দগ্ধ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ যুবক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার নুরু মন্ডলের ছেলে ছোটন (৩০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। জানা যায়, তিনি কার্পাসডাঙ্গার মিশনপাড়ার এক বাড়ির ছাদের ওপরে কাজ করছিলেন। ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে দুর্ঘটনাবশত তার ডান হাত স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তিনি দগ্ধ হন। তার হাতের দুটি আঙুল কেটে পড়ে যায়। স্থানীয়া তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছোটন খুবই গুরুতর আহত হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)