গাংনী সরকারী ডিগ্রী কলেজে বেতন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কলেজে তালা

আপলোড তারিখঃ 2016-11-28 ইং
গাংনী সরকারী ডিগ্রী কলেজে বেতন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে কলেজে তালা ছবির ক্যাপশন:

`sdf`

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী ডিগ্রী কলেজের অর্নাসের দিত্বীয় বর্ষের ফরম পূরণ ও বেতন নিয়ে কতৃপক্ষ দুনীর্তির ও অনিয়মের আশ্বষ নিচ্ছে এমন অভিযোগ তুলে কলেজে তালা লাগিয়ে দেয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় কলেজে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। তবে শিক্ষকরা দুণীতি ও অনিয়মের কথা অস্বিকার করেছে। ছাত্রদের অভিযোগ, কলেজ কতৃপক্ষ বিভিন্ন খাতে টাকা তুলে নিজেদের পকেটে নেবে। জাদুর বাক্রোর নামে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। সেটা এই কলেজের একাউন্ট কিন্ত সরকারী একাউন্ট বলে চালিয়ে দিচ্ছে। বাংলাদেশে কোন কলেজে এমনটি হচ্ছে না। সরকারী কলেজে প্রতি মাসে ২৫ টাকা মাসিক বেতন অথচ গাংনী সরকারী ডিগ্রী কলেজে ৪০০ টাকা। তাই কলেজের দুণীর্তি বন্ধ না হলে এই কলেজে তালা ঝুলবে। অন্যদিকে দুপুরের পরে ছাত্র-শিক্ষক বৈঠক সেখানে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তালা খোলা হয়েছে। এব্যাপারে গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিটন মোল্লা জানান, শারীরিক সমস্যা জনিত কারণে গাংনীর বাইরে আছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)