দর্শনায় গ্যাস সিলিন্ডার থেকে আগুণ

আপলোড তারিখঃ 2018-12-13 ইং
দর্শনায় গ্যাস সিলিন্ডার থেকে আগুণ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় গ্যাস সিলিন্ডারে আগুণ ধরে ঘরের মালামাল ভষ্মিভূত হয়েছে। দর্শনা আনোয়ারপুরের শহিদুল হোসেন ওরফে শিল্পী শহিদের বাড়িতে এ ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে নেয়। এতে অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাড়ির মালিক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়া আনোয়ারপুরের মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ওরফে শিল্পী শহিদের বাড়িতে অসাবধানতাবশত রান্না ঘরে আগুণ ধরে যায়। আগুণের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে প্রতিবেশিরসহ স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে। তৎক্ষণাৎ খবর দেয়া হয় দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কেন্দ্রের উপ-সহকারি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশীরা জানান, বাড়িতে কোন লোকজন ছিলনা। হঠাৎ দেখি বাড়ির রান্নাঘরের মধ্যে দাও দাও করে আগুণ জ্বলছে। ধারনা করা হচ্ছে গৃহকর্তা শহিদ কোন এক সময় গ্যাসের চুলা জ্বালানোর পর সম্পূর্ণ না নিভিয়ে ঘর বন্ধ করে চলে যায়। পরে গ্যাসের চুলার সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়লে রান্নার চুলার আগুনে এ অগ্নিকান্ড ঘটতে পারে।দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি অফিসার আনোয়ার হোসেন জানান, বাড়ির লোকজনের অসাবধনতার কারণে রান্নার গ্যাস সিলিন্ডারের থেকে আগুণ ধরে। এতে রান্না ঘরের ৫ হাজার টাকার মত ক্ষতিসাধিত হলেও ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাড়ি মালিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)