ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু আ.লীগে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠনসভায় নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী আলী আজগার টগরের সাথে একত্মতা ঘোষনা করে আওয়ামী লীগে যোগদান করেন।
এ উপলক্ষে হাউলী ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি মো. সহিদুল ইসলাম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দীন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন এমপির সহোদর আলী আহম্মদ সোনা, আ.লীগ নেতা শহীদ লতিফ মিল্টন, গোলজার হোসেন, শাহজাহান আলী, ইউপি সদস্য রিকাত আলী, শিক্ষক আবুল মাস্টার, হানিফ মাস্টার, দর্শনা পৌর যুবলীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব, টিপু সুলতান শাহ, সাম্পান শাহ, ইছানবী, আব্দুর রব, মন্টু মিয়া, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হান্নান, জিল্লুর রহমান খোকন, নিশান তরফদার, ইসলাম, ইমান আলী, ওমিদুল, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সেন্টুকে আহবায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম।
