ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এমপি হাজি আলী আজগার টগরের পক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক প্রচারাভিযান চালিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি গতকাল বুধবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর, লক্ষিপুর, রামনগর, কলাবাড়ি, জুড়ানপুর ও দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামে নৌকার পক্ষে প্রচারাভিযানে অংশ নেন। প্রচারাভিযানকালে তিনি এলাকার ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকায় ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মিলন, আব্দুর রাজ্জাক, আ. রহিম, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক জাকির হোসেন জ্যাকি, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্মসম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসান, দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক জাকির হোসেন প্রমূখ।
