চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শান্তিপাড়ার রুহুল আটক

আপলোড তারিখঃ 2018-12-13 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শান্তিপাড়ার রুহুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে শান্তিপাড়ার রুহুল আমিন (৪৮) নামে একজনকে ইয়াবাসহ আটক করেছে। গতকাল বুধবার দুপুর ৩টার দিকে বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে পৌর শহরের বেলগাছি রেলগেট এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করা হয় শান্তিপাড়ার মৃত মাফিজ উদ্দীনের ছেলে শহরের আলোচিত মাদক ব্যবসায়ী শিপরার বোনাই রুহুল আমিনকে। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)